

Zaytoun (2012)
জেরুজালেম থেকে বৈরুত, ১৯৮২। ইজরায়েল-লেবানন যুদ্ধের প্রেক্ষাপটে পরিচালক এরান রিকলিসের 'জায়তুন' এক ভিন্ন স্বাদের 'রোড মুভি'। যুদ্ধবিধ্বস্ত উদ্বাস্তু শিবিরে বন্দি ফাহেদ নামের এক ফিলিস্তিনি কিশোরের সাথে পরিচয় হয় বন্দী ইজরায়েলি পাইলট ইয়োনির। প্রতিশোধস্পৃহা রূপান্তরিত হয় এক অদম্য যাত্রায়, যেখানে ঘৃণা আর অসহিষ্ণুতার প্রাচীর ভেঙে জন্ম নেয় বন্ধুত্বের এক নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা। বাবার জলপাই গাছ রোপণের অঙ্গীকারে তারা দু'জন কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলে এক অনিশ্চিত গন্তব্যের দিকে।








