

The Final Countdown (1980)
১৯৮০ সাল। হাওয়াই দ্বীপপুঞ্জের কাছে রুটিন মহড়া চালানোর সময়, ইউএসএস নিমিৎজ নামের একটি বিমানবাহী রণতরী এক রহস্যময় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। যেন এক চোরা স্রোত, যা জাহাজটিকে অতীতে ছুঁড়ে ফেলে। সালটা তখন ১৯৪১, পার্ল হারবারে জাপানি হামলার কয়েক ঘণ্টা আগের মুহূর্ত। নিমিৎজের আধুনিক প্রযুক্তি আর ক্ষমতার সামনে এখন এক কঠিন নৈতিক dilemma, ইতিহাসকে পরিবর্তন করার ক্ষমতা কি তাদের হাতে? সময়ের এই বিপজ্জনক খেলায় নিয়তি কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার বিষয়।








