

The Canal (2014)
ডেভিড, এক চলচ্চিত্র সংরক্ষণাগার কর্মী, সন্দেহের দোলাচলে ভোগেন – তাঁর স্ত্রী অ্যালিস কি পরকীয়া করছেন? পুরনো একটি ফিল্ম ফুটেজ হাতে পেয়ে ডেভিড জানতে পারেন, তাদের বাড়িতেই ১৯০২ সালে ঘটেছিল নৃশংস হত্যাকাণ্ড। ক্রমশই চাপ বাড়তে থাকে, ডেভিডের মনে হতে থাকে বাড়িতে অন্য কোনও সত্তার আনাগোনা। অ্যালিসের অন্তর্ধানের পর সন্দেহের তীর ডেভিডের দিকেই ঘোরে, কিন্তু স্ত্রীকে হত্যাকারী সেই অশরীরীরাই, এই বিশ্বাসে প্রমাণ খুঁজতে বদ্ধপরিকর হন তিনি।







