
Requiem (2018)
১৯৯৪ সাল। ওয়েলসের এক শান্ত, ছোট গ্রাম। হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় একটি ছোট্ট শিশু। হৃদয়বিদারক এই ঘটনা পুরো গ্রামকে স্তম্ভিত করে দেয়, ফেলে আসা প্রশ্নের মেঘ যেন আজও তাদের তাড়া করে ফেরে। তেইশ বছর পর, লন্ডনের ব্যস্ত রাস্তায় ঘটে আরেক মর্মান্তিক ঘটনা। প্রতিভাবান সেলিস্ট মাটিল্ডা গ্রে মায়ের আকস্মিক আত্মহত্যার ধাক্কায় ভেঙে পরে। কেন তার মা এমন চরম পথ বেছে নিলেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দিশেহারা হয়ে পরে মাটিল্ডা। মায়ের জিনিসপত্রের মধ্যে অপ্রত্যাশিতভাবে খুঁজে পায় এমন কিছু সূত্র যা বহু বছর আগের সেই ওয়েলসের শিশু নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে তার মায়ের জড়িত থাকার ইঙ্গিত দেয়। সত্যের সন্ধানে এক বিপজ্জনক পথে নামে মাটিল্ডা, যেখানে লুকিয়ে আছে অতীতের চাপা পড়া রহস্য, যা হয়তো তাকে এবং সেই শোকাহত গ্রামটিকে মুক্তি দিতে পারে।
Requiem সিজন এবং পর্ব








