

Wanted (2008)
ওয়েসলি নামের এক যুবক জানতে পারে তার বাবা ছিলেন দুর্ধর্ষ কিলার। জীবনের কিছু তিক্ত অভিজ্ঞতায় জর্জরিত হয়ে সেও সেই পথেই হাঁটে। জন্মগতভাবে অস্থির এক শরীর, যাকে সে রোগ ভাবত, আসলে সেটাই বাবার কাছ থেকে পাওয়া গুপ্ত প্রতিভা। ফক্স আর স্লোয়ানের তত্ত্বাবধানে প্রশিক্ষণ শুরু হয়, পাল্টে যেতে থাকে আগের পরাজিত, ছাপোষা ওয়েসলির জীবন। তবে প্রশিক্ষিত ঘাতক হয়ে ওঠা মোটেই সহজ নয়, অপেক্ষা করছে ভয়ঙ্কর সব বাঁক।








