

Unknown (2006)
"সাসপেক্টস", "মেমোরি", অথবা "রিজার্ভোয়ার ডগস"-এর অনুরাগী হলে "দ্য আননোন" আপনাকে মুগ্ধ করবে। তারান্তিনোর প্রথম দিকের কাজের ছায়া মেশানো এই ছবিতে একঝাঁক প্রতিভাবান তরুণ অভিনেতার সমাবেশ ঘটেছে। স্মৃতিভ্রষ্ট পাঁচটি লোক গুদামঘরে জেগে ওঠে, যাদের মধ্যে একজন আহত এবং একজন চেয়ারে বাঁধা। তারা কীভাবে এখানে এল, কেনই বা এল, কিছুই তাদের মনে নেই। শুধু এটুকু নিশ্চিত, এদের মধ্যে কেউ ভাল, আর কেউ খারাপ। নিয়তি তাদের এক জটিল ধাঁধাঁর মুখে দাঁড় করিয়ে দিয়েছে।








