

Thor (2011)
পুরাণ মতে, নয়টি জগৎ নিয়ে এই মহাবিশ্ব। বরফের রাজ্যে নিমজ্জিত করতে জতুনহেইম ধরাধামে হানতে চেয়েছিল, রুখে দাঁড়িয়েছিল আসগার্ডের দেবগণ। শাস্তি স্বরূপ জতুনহেইমের পবিত্র সিন্দুক ছিনিয়ে নেন দেবরাজ ওডিন। এরপর, থরের রাজ্যাভিষেকের দিনে জতুনহেইমের অনুপ্রবেশের চেষ্টায় ক্রুদ্ধ ওডিন পুত্র থরকে মর্ত্যে নির্বাসিত করেন, কেড়ে নেন অমরত্ব। অপেক্ষার পালা, কবে থর অর্জন করবে সেই কাঙ্ক্ষিত গুণাবলী, ফিরিয়ে আনবে মিয়োলনির সম্মান। এই গল্পের বাঁক এক নতুন দিগন্ত উন্মোচন করে।








