

Thirst (2016)
২০১৫ সাল। জনমানবহীন প্রান্তরে কতিপয় কিশোর-কিশোরী ভ্রমণে গিয়ে আবিষ্কার করে এক রহস্যময় গোলক। এরপরই শুরু হয় ভয়ংকর আক্রমণ, বিচ্ছিন্ন হয়ে যায় বাইরের জগৎ থেকে। মরুভূমির বুকে লুকানোর ঠাঁই না পেয়ে, রক্তপিপাসু প্রাণীদের বিরুদ্ধে এক কঠিন জীবন-সংগ্রামে জড়িয়ে পরে তারুণ্যের দল, যেখানে প্রতি মুহূর্ত যেন সাক্ষাৎ মৃত্যুর হাতছানি। এই গোলকের উৎস কোথায়, আর কেনই বা এই নরকীয় পরিস্থিতি, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই কাহিনি মোড় নেয় শ্বাসরুদ্ধকর পরিণতির দিকে।






