Google দিয়ে সাইন ইন করুন
অথবা
সক্রিয়করণ ইমেল পাননি?
The Orphans
The Orphans

The Orphans (2025)

Les Orphelins
IMDb 5.4 ধরন: অ্যাকশন সময়কাল: ‎1ঘণ্টা 35মিনিট দেশ: ফ্রান্স পরিচালক: Olivier Schneider
গ্যাব ও দ্রিস, বাল্যকালের বন্ধু, কিন্তু অনাথ আশ্রম ছাড়ার পর তিক্ততায় তাদের সম্পর্ক ভেঙে যায়। আজ তারা সম্পূর্ণ ভিন্ন পথে: গ্যাব একজন আইজিপিএন অফিসার, আর দ্রিস দাগী অপরাধীদের সাগরেদ। তাদের প্রথম প্রেমিকার রহস্যজনক মৃত্যু হলে, তার সতেরো বছর বয়সী মেয়ে লেইলা গ্যাবের বন্দুক চুরি করে এক শক্তিশালী চক্রের খোঁজে নামে। সেই চক্র ঘটনা ধামাচাপা দিতে যেকোনো কিছু করতে প্রস্তুত। পরিস্থিতির চাপে দুই বন্ধুকে আবার একসাথে কাজ করতে হয়। লেইলা এমন কোনো সীমারেখা পেরিয়ে যাক, যেখান থেকে ফেরা অসম্ভব, গ্যাব ও দ্রিসকে তা আটকাতে হবে। ফেলে আসা দিনের ছায়া যেন তাদের বর্তমানকে গ্রাস করতে না পারে, সেটাই এখন দেখার বিষয়।