

The Drop (2014)
২০১৪ সালের 'দ্য ড্রপ', টম হার্ডির অন্যতম স্মরণীয় কাজ, মুক্তি পায় 'ম্যাড ম্যাক্স: ফিউরি রোড'-এর ঠিক আগে। ব্রুকলিনের এক পানশালায় বব নামের এক বারটেন্ডারের জীবন—যেখানে অপরাধজগতের আনাগোনা, অর্থ পাচার নিত্যনৈমিত্তিক ঘটনা। এক আহত পিটবুল শাবক উদ্ধারের পর ববের জীবনে আসে অপ্রত্যাশিত জটিলতা, জড়িয়ে পরে ভয়ংকর সব গ্যাংয়ের জালে, যেখানে প্রেম ও বিশ্বাসঘাতকতা মিশে আছে একই সূত্রে। জেমস গ্যান্ডলফিনির শেষ চলচ্চিত্র এটি, যা রহস্য ও নাটকীয়তায় পরিপূর্ণ।








