

The Assassin (2015)
刺客聶隱娘
নবম শতাব্দীর চীন, রাজনৈতিক ক্ষমতালিপ্সায় টালমাটাল। ওয়েইবো সাম্রাজ্যের ক্ষমতাশালী সেনাপতি কন্যা, দশ বছর বয়সী ইন্নিয়াংকে অপহরণ করে এক সন্ন্যাসিনী। কঠোর প্রশিক্ষণে ইন্নিয়াং হয়ে ওঠে দুর্ধর্ষ যোদ্ধা, দুর্নীতিগ্রস্ত শাসকদের ত্রাস। এক ব্যতিক্রমী ঘাতকের জন্ম হয়, যার নিয়তি বাঁধা পড়ে ক্ষমতার কূটচালে।








