

The Apocalypse Code (2007)
Код Апокалипсиса
কোড অ্যাপোক্যালিপসিস ২০০৭: বিশ্বের প্রধান শহরগুলোতে লুকানো আছে চারটি বিধ্বংসী পারমাণবিক বোমা। এদের সক্রিয় করার ১১-সংখ্যার কোডটি প্রায় দুর্ভেদ্য। ফরাসি ব্যাংকার লুই ডেভিয়ের (ভিনসেন্ট পেরেজ), এই নারকীয় ষড়যন্ত্রের মূল হোতা। বোমাগুলো বিস্ফোরিত হওয়ার আগেই রাশিয়ান গুপ্তচর দারিয়াকে (আনাস্তাসিয়া জাভোরোটনিউক) ডেভিয়েরের কাছ থেকে সেই কোড উদ্ধার করতে হবে—কারণ মানবজাতির ভবিষ্যৎ এখন তার হাতেই বন্দি।








