

St. Vincent (2014)
সেন্ট ভিনসেন্ট (২০১৪): ১ ঘণ্টা ৪২ মিনিটের এই ছবি মুক্তি পাওয়ার অল্প সময়েই আইএমডিবিতে ৭.৪ রেটিং অর্জন করে। বিল মারে অভিনীত এই ড্রামাটিক কমেডিতে মেলিসা ম্যাকার্থি ও নাওমি ওয়াটসও নজর কাড়েন। ব্রুকলিনে নতুন আসা ম্যাগি, অবিবাহিত মা হওয়ায় বাধ্য হয়ে ছেলে অলিভারকে প্রতিবেশী ভিনসেন্টের জিম্মায় রাখে। মদ্যপ, জুয়াড়ি ও বদমেজাজি ভিনসেন্টের সাথে অলিভারের অপ্রত্যাশিত বন্ধুত্ব এক নতুন গল্পের সূচনা করে।








