

Side Effects (2013)
"সাইড এফেক্টস" (২০১৩): নিউ ইয়র্কের ঝলমলে জীবনে মোড়া এমিলি ও মার্টিন দম্পতির সুখ যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। অবৈধ শেয়ার ব্যবসায় মার্টিনের কারাবাস এমিলিকে ঠেলে দেয় গভীর বিষাদে। ওষুধ আর ডাক্তারের জটিল সম্পর্কে মুক্তি খুঁজতে গিয়ে সে জড়িয়ে পরে এক অন্ধকার গোলকধাঁধায়। স্টিভেন সোডারবার্গ পরিচালিত এই মনস্তাত্ত্বিক থ্রিলার দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখে শ্বাসরুদ্ধকর উত্তেজনায়।








