Google দিয়ে সাইন ইন করুন
অথবা
সক্রিয়করণ ইমেল পাননি?
Seven Days
Seven Days

Seven Days (2007)

세븐 데이즈
IMDb 6.7 ধরন: অপরাধ, থ্রিলার সময়কাল: ‎2ঘণ্টা 5মিনিট দেশ: দক্ষিণ কোরিয়া পরিচালক: Won Shin-yun
সাফল্যের শিখরে থাকা আইনজীবী জি-ইয়ং, একা হাতে মানুষ করছেন তার সাত বছরের মেয়েকে। মেয়ের স্পোর্টস ডে-তে দৌড়ে প্রথম হয়েই যেন ঘোর বিপদ নেমে আসে। এক অচেনা লোক ফোন করে জানায়, তার মেয়েকে পণবন্দী করা হয়েছে। মুক্তির শর্ত, এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীর নির্দোষ প্রমাণ করতে হবে এক সপ্তাহের মধ্যে। জি-ইয়ং যখন নিজেকে বোঝাতে শুরু করেন সেই আসামী নির্দোষ, তখনই দেখা হয় ভিকটিমের মায়ের সাথে। কে অপহরণ করলো তার মেয়েকে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উন্মোচিত হয় এক জটিল রহস্য।