

Rust (2025)
কুখ্যাত দুষ্কৃতী হারল্যান্ড রাস্ট, বহু বছর পর তার নাতি লুকাসকে জেল থেকে ছিনিয়ে আনে। লুকাসকে একটি অনিচ্ছাকৃত খুনের দায়ে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। তাদের পিছনে তাড়া করছে কিংবদন্তী ইউ.এস মার্শাল উড হেলম এবং কুখ্যাত বাউন্টি হান্টার ফেন্টন "প্রিচার" ল্যাং। উত্তপ্ত আমেরিকান সীমান্ত তাদের পলায়নের সাক্ষী থাকে। বহু দিন ধরে চাপা থাকা কিছু গভীর রহস্য ধীরে ধীরে উন্মোচিত হতে শুরু করে। এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে, নানা অমিলের মধ্যেও দাদু-নাতির মধ্যে এক নতুন সম্পর্কের জন্ম হয়। তারা কি পারবে এই নিষ্ঠুর পরিস্থিতি থেকে নিজেদের বাঁচাতে?








