

Renfield (2023)
রেনফিল্ড (২০২৩): ব্রাম স্টোকারের কালজয়ী 'ড্রাকুলা' উপন্যাসের কুখ্যাত পার্শ্বচরিত্র রেনফিল্ডের জীবনকে কেন্দ্র করে এই ছবি। ড্রাকুলার অনুগত সহচর হওয়ার পাশাপাশি, নিজেকে বিভ্রান্ত ভাবা এক মানসিক রোগীরূপেও তার উপস্থিতি উপন্যাসটিতে দেখা যায়। রেনফিল্ডের সেই দ্বৈত সত্ত্বা সিনেমার পর্দায় কতটা উন্মোচিত হবে, সেটাই এখন দেখার বিষয়।








