

Rendition (2007)
ইজিপ্সিয়ান কেমিক্যাল ইঞ্জিনিয়ার স্বামীর সাথে সুখের সংসার ইসাবেলার। হঠাৎ একদিন, দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পথে গ্রেপ্তার হয় ইসাবেলার স্বামী আনোয়ার। দিশেহারা ইসাবেলা মরিয়া হয়ে স্বামীর খোঁজে নামে। অন্যদিকে, এক অচেনা, অন্ধকার সেলের ভেতর বন্দী আনোয়ার, অকথ্য নির্যাতনের শিকার। সিআইএ বিশ্লেষক ডগলাস এক জটিল তদন্তে নামে। ক্রমশ বাড়তে থাকা সহিংসতা আর অত্যাচারের মাঝে ডগলাসকে বেছে নিতে হয় কর্তব্য আর বিবেকের মধ্যে একটি পথ।








