

Red Silk (2025)
Красный шёлк
১৯২৭ সাল। ট্রান্স-সাইবেরিয়ান এক্সপ্রেস। সোভিয়েত রাশিয়া ও চীনের ভবিষ্যৎ নির্ধারণকারী গোপন নথিগুলো রাশিয়ান রেলপথ ধরে চলেছে। সাধারণ যাত্রীর ছদ্মবেশে লুকিয়ে আছে বিদেশি গুপ্তচর ও দুর্ধর্ষ অপরাধীরা, নথির জন্য সবকিছু করতে প্রস্তুত। এক তরুণ রেড আর্মি সেনা, আর জার আমলের প্রাক্তন গুপ্তচর, পরিস্থিতির চাপে কাঁধে কাঁধ মিলিয়ে খুঁজে বের করতে বাধ্য হয় এক অভিন্ন শত্রুকে। বিশ্বাসঘাতকতা আর সন্দেহের ঘন কুয়াশার মাঝে, তাদের জোট টিকে থাকতে পারবে কি? নিয়তি তাদের জন্য অন্য কিছু লিখে রেখেছে।








