

RED (2010)
ফ্র্যাঙ্ক, একজন অবসরপ্রাপ্ত সিআইএ এজেন্ট, নিস্তরঙ্গ জীবনে অভ্যস্ত। একমাত্র আনন্দ সারাহ নামের এক সরকারি কর্মীর সাথে তার কথোপকথন। কিন্তু ফ্র্যাঙ্কের অতীত তাকে তাড়া করে ফেরে, যখন ভয়ানক ষড়যন্ত্রের জালে জড়িয়ে পরে সে। সারাহও নিক্ষিপ্ত হয় সেই বিপজ্জনক আবর্তে, যেখানে ফ্র্যাঙ্কের পুরনো সঙ্গীরাই হয়ে ওঠে প্রধান ভরসা। এই জার্নি তাদের কোথায় নিয়ে যায়, সেটাই দেখার।








