

Predestination (2014)
"প্রেডেস্টিনেশন"-এ কাল-ভ্রমণকারী এক বিশেষ এজেন্টের গল্প বুঁনো হয়েছে, যার কাজ সম্ভাব্য বিপর্যয় রোধ করা অথবা অপরাধীদের ধরা। ১৯৭৫-এর নিউইয়র্ক বিস্ফোরণে ১১,০০০ মানুষের মৃত্যুর জন্য দায়ী "ফিয়াস্কো বোম্বার"-কে খুঁজে বের করে সেই ঘটনা প্রতিরোধ করাই তার শেষ মিশন। ১৯৭০-এ নিউইয়র্কের এক পানশালায় বারটেন্ডার হিসেবে কাজ শুরু করা সেই এজেন্ট "অবিবাহিত মা" ছদ্মনামের কলামিস্ট জনের সাথে পরিচিত হয়; সাধারণ আলাপচারিতা রাতের গভীরে এক জটিল রহস্যের জন্ম দেয়। সময়ের ধাঁধাঁয় মোড়া এই কাহিনি দর্শককে শেষ পর্যন্ত টেনে নিয়ে যায়।








