

Patrick (2013)
প্যাট্রিক (২০১৩): মার্ক হার্টলির পরিচালনায়, জাস্টিন কিংয়ের চিত্রনাট্যে নির্মিত "প্যাট্রিক" এক ভয়ংকর বিজ্ঞান কল্পকাহিনী। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত এই অস্ট্রেলীয় ছবিটিতে, নার্সের ভূমিকায় শার্নি ভিনসন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে চার্লস ডান্স ও র্যাচেল গ্রিফিথসের অভিনয় দর্শকদের শ্বাসরুদ্ধ করে তোলে। মায়ের প্রেমিককে খুন করে কোমায় আচ্ছন্ন এক যুবকের সাথে নার্সের অদ্ভূত সম্পর্ক ছবিটিকে অন্য মাত্রা দেয়।








