

Patch Adams (1998)
হান্টার "প্যাচ" অ্যাডামস, মানসিক হাসপাতালে জীবনের অর্থ খুঁজে পেয়ে মেডিকেল স্কুলে ভর্তি হন। প্রথাভাঙা আদর্শের জন্য অধ্যাপকদের সমালোচিত হলেও, হাস্যরস দিয়ে রোগীদের জীবন রঙিন করাই ছিল তাঁর লক্ষ্য। ব্যক্তিগত ক্লিনিক খোলার চেষ্টায় প্রেমিকার মর্মান্তিক মৃত্যু এবং আইনি জটিলতা এলেও, তাঁর খ্যাতি দেশজুড়ে ছড়িয়ে পরে, এবং মানবসেবার ব্রত সফল হয়।








