

Old Henry (2021)
বিধবা কৃষক ওল্ড হেনরি, পুত্রকে নিয়ে সাদামাটা জীবন কাটান। একদিন, রক্তাক্ত এক আগন্তুক টাকার থলি সহ তাদের আশ্রয়ে আসে। হেনরি যখন তাকে আশ্রয় দেয়, কয়েকজন লোক এসে নিজেদের আইনরক্ষক দাবী করে থলিটি ফেরত চায়। কাকে বিশ্বাস করবে হেনরি, এই দ্বিধায় জড়িয়ে পড়ে ছবির টানটান প্লট, যেখানে বিশ্বাস আর সন্দেহের দোলাচলে জীবনের সংজ্ঞা বদলে যায়।








