

Oculus (2013)
"২০১৪ সালের সেরা ভয়ের ছবির মনোনয়নে থাকা ‘ওকুলাস’, যেন সাক্ষাৎ আতঙ্ক। ডক্টর হু খ্যাত কারেন গিলান অভিনীত, মাইক ফ্লানাগানের পরিচালনায় এই ছবি আপনাকে ১০৪ মিনিটের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতায় নিমজ্জিত করবে। একটি রহস্যময় আয়না, যার মালিক উধাও, কেড়ে নেয় দর্শকের দৃষ্টি। ভাইবোনের বন্ধন যখন অতীতের ছায়াচ্ছন্ন স্মৃতি হাতড়ে ফেরে, তখন এক অলৌকিক শক্তি সত্য উন্মোচনে বাঁধা দেয়। পরিবারকে হত্যার দায়ে অভিযুক্ত ভাইয়ের মুক্তি এবং সত্যের সন্ধানে বোন নামে এক ভয়ংকর পথে। "








