

October Baby (2011)
অক্টোবর ২০১১, মঞ্চের আলো যখন নিভে আসছে, প্রথম কলেজ নাটকের অভিজ্ঞতায় দ্বিধা ভরা পায়ে মঞ্চে ওঠে হান্না। কিন্তু সংলাপ শুরুর আগেই দর্শকদের সামনে লুটিয়ে পরে সে। একের পর এক পরীক্ষায় উঠে আসে এক কঠিন সত্য: হান্নার জন্ম জটিলতায় ভরা। জানতে পারে, গর্ভপাতের ব্যর্থ চেষ্টার পর তাকে দত্তক নিয়েছিলেন তার আসল মা। হতবাক, ক্ষুব্ধ হান্না বন্ধুদের সাথে এক অজানা ভবিষ্যতের খোঁজে বেরিয়ে পরে, নিজের লুকানো অতীত জানতে। এই অবিশ্বাস্য যাত্রাপথে হান্না উপলব্ধি করে, প্রতিটি জীবনই সুন্দর।







