

Never Back Down: No Surrender (2016)
"নেভার ব্যাক ডাউন" ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে মিশেল জেই হোয়াইট শুধু প্রধান ভূমিকাতেই নন, পরিচালনার দায়িত্বেও। মার্শাল আর্টের এই দক্ষ শিল্পী ক্যামেরার পেছনে দাঁড়িয়ে নির্মাণ করেছেন শ্বাসরুদ্ধকর অ্যাকশন। জশ বার্নেট ও জিলিয়ান হোয়াইটের মতো তারকারা মিশেলের সাথে স্ক্রিন শেয়ার করেছেন। ২০১৬ সালের ৭ই জুন মুক্তিপ্রাপ্ত এই ছবি আগের ঘটনার রেশ ধরেই এগিয়ে যায়, যেখানে প্রতিটি মুহূর্ত টানটান উত্তেজনায় ভরপুর।






