

Mudbound (2017)
মিসিসিপির রুক্ষ প্রান্তরে স্বামীর খামারে সন্তানদের মানুষ করতে আসা লরা যেন এক আগন্তুক, পরিবেশটা শ্বাসরুদ্ধকর। পারিবারিক টানাপোড়েনের মাঝে যুদ্ধফেরত দুই শ্রমিক এলে পরিস্থিতি জটিল হয়। তাদের মধ্যে সুদর্শন জেমির প্রতি লরার আকর্ষণ বাড়ে, অন্যদিকে রণসেল নামের এক কৃষ্ণাঙ্গ যুদ্ধফেরত বীরের জীবনেও নেমে আসে বর্ণবাদের কঠিন আঘাত। এই দুই সৈনিক যুদ্ধের বিভীষিকা দেখলেও, আরেক ভয়ংকর সংঘাত যেন ওঁৎ পেতে আছে।








