

Mostly Ghostly (2008)
ম্যাক্স আর পাঁচটা সাধারণ বাচ্চার থেকে আলাদা। খেলাধুলোর বদলে জাদু তার ধ্যানজ্ঞান, স্কুলের সবচেয়ে জনপ্রিয় মেয়ে ট্র্যাসিকে ভালো লাগলেও মুখ ফুটে কিছুই বলতে পারে না, আর সবচেয়ে বড় কথা, সে ভূতেদের সাথে কথা বলতে পারে। একদিন, দুটো ভূতুড়ে আত্মা তাদের বাড়িতে হানা দিলে ম্যাক্স প্রথমে ঘাবড়ে যায়। কিন্তু শীঘ্রই তারা ম্যাক্সের কাছে এক প্রস্তাব রাখে – যদি সে তাদের বাবা-মায়ের নিখোঁজ হওয়ার রহস্য সমাধানে সাহায্য করে, তবে তারা ম্যাক্সকে স্কুলের সবচেয়ে জনপ্রিয় ছাত্র বানিয়ে দেবে। এই চুক্তি ম্যাক্সের জীবন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার বিষয়।








