

Manhattan Night (2016)
কলিন হ্যারিসনের প্রশংসিত উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ম্যানহাটন নাইট’ সাংবাদিক পোর্টার রেনের গল্প। পোর্টার অপরাধ, ট্র্যাজেডি আর সত্যের গভীরে ডুব দেওয়া অনুসন্ধানে সিদ্ধহস্ত। বাইরে আদর্শ স্বামী হলেও, এক রহস্যময়ীর প্রলোভন সে এড়াতে পারে না, জড়িয়ে পরে এক অমীমাংসিত খুনের তদন্তে। ক্লাসিক ফিল্ম নয়ারের আধুনিক উপস্থাপনায়, পোর্টারের কামুক আসক্তি, ব্ল্যাকমেইল আর জীবন বিপন্ন হওয়ার এক শ্বাসরুদ্ধকর চিত্রায়ণ এটি। এই অন্ধকার জগতে তার যাত্রা তাকে কোথায় নিয়ে যায়, সেটাই দেখার বিষয়।








