

Last Shift (2014)
জেসিকা লরেন, এক তরুণী পুলিশ অফিসার, থানার দায়িত্ব সামলাচ্ছেন, অপেক্ষায় আছেন বিশেষ দলের—যারা এসে নিয়ে যাবে বিপজ্জনক জৈব বর্জ্য। কিন্তু জেসিকা জানেন না, দু'বছর আগে এই থানাতেই এক কুখ্যাত কাল্ট লিডার জন মাইকেল প্যামন ও তার দুই সঙ্গী আত্মহত্যা করেছিল। অভিশপ্ত সেই আত্মাগুলো জেগে উঠেছে, আর জেসিকা শীঘ্রই টের পাবে অশুভ শক্তির ভয়াবহ রূপ।





