

Kicks (2016)
কিশোর ব্র্যান্ডনের স্বপ্ন, একজোড়া নতুন এয়ার জর্ডান জুতো। বহু কষ্টে সাধপূরণ হতেই, নিমেষে তা চুরি হয়ে যায়। এই ঘটনায় বিধ্বস্ত ব্র্যান্ডন বন্ধুদের সাথে এক বিপজ্জনক অভিযানে নামে, জুতো উদ্ধারের নেশায়। টানটান উত্তেজনায় ভরা এই ছবি দর্শককে এক ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন করবে।







