

K-PAX (2001)
রহস্যেঘেরা এক আগন্তুক, প্রোট, মানসিক ক্লিনিকে বন্দী তার অদ্ভুত আচরণের কারণে। স্থিতিশীল করার চেষ্টায় চিকিৎসকরা যখন ব্যতিব্যস্ত, তখন সে জানায়, সে কে-প্যাক্স নামক গ্রহ থেকে এসেছে। প্রোটের এই দৃঢ় বিশ্বাস এবং মনোমুগ্ধকর কাহিনি কেবল ডাক্তার মার্ক পাওয়েলকেই নয়, প্রভাবিত করে অন্যান্য রোগীদেরও। প্রোটের বলা প্রতিটি কথা ক্রমশঃ জন্ম দেয় একের পর এক বিস্ময়ের, যা দর্শকদের মনে গভীর দাগ কাটে।








