

It (2017)
মেইনের এক মফস্বল শহরে বেড়ে ওঠা সাতটি ছেলে-মেয়ে। স্কুলে তারা ব্রাত্য, সমাজের চোখে outsider। কিন্তু তাদের আসল বিপদ অন্যখানে। দৈনন্দিন জীবনের জটিলতা সামলাতে গিয়েই তারা টের পায়, আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্নের নাম – পেনিওয়াইজ, যে শিকারের মনে লুকানো ভয়কে আকার দিতে পারে। এই বিভীষিকার বিরুদ্ধে তাদের লড়াইয়ের গল্পই এই সিনেমা।








