

Interstellar (2014)
পৃথিবীর অন্তিম লগ্নে, মানবজাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশনে নামে একদল গবেষক। ছায়াপথ ছাড়িয়ে তারা পাড়ি দেয় নক্ষত্রের উদ্দেশ্যে, মানবজাতির টিকে থাকার সম্ভাবনা খুঁজতে। ভুট্টাক্ষেতে কৃষিকাজ করা কুপার, বিজ্ঞানমনস্ক ও সক্ষম, শুধু তার সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ চায়। একদিন অপ্রত্যাশিত এক প্রস্তাব আসে তার কাছে। মানবতাকে বাঁচাতে কুপার ও তার পরিবারকে নিতে হয় কঠিন এক সিদ্ধান্ত।








