

Great White (2021)
একটি অপ্রত্যাশিত দুর্ঘটনায় সি-প্লেন বিধ্বস্ত হওয়ার পর পাঁচটি প্রাণ একা ভেলায় আটকা পড়ে। উদ্ধারের ক্ষীণতম সম্ভাবনাও যখন অস্তমিত, খামখেয়ালী সমুদ্রের দয়ায় অসহায় তারা। এরই মাঝে সাক্ষাৎ সাক্ষাৎ ক্ষুধার্ত এক শ্বেত হাঙরের সঙ্গে। ভয়ঙ্কর শিকারীটি ভেলাটিকে ঘিরে ধরতেই আতঙ্ক গ্রাস করে অসহায় যাত্রীদের। এই দুঃসহ পরিস্থিতিতে টিকে থাকতে হলে তাদের সম্মিলিত বুদ্ধি ও সাহসই একমাত্র ভরসা। বেঁচে থাকার এই মরণপণ লড়াইয়ে শেষ পর্যন্ত কারা বিজয়ী হয়, সেটাই দেখার।








