

Flightplan (2005)
বার্লিনে সদ্য স্বামীকে হারিয়ে কাইল প্র্যাট তার শিশুকন্যা জুলিয়াকে নিয়ে নিউ ইয়র্কের পথে। উড়োজাহাজ আকাশে উড়বার কিছুক্ষণ পরেই, কাইল আবিষ্কার করে জুলিয়া নিখোঁজ। বিশাল উড়োজাহাজের অলিগলি তন্নতন্ন করে খোঁজে সে, কিন্তু বিমানকর্মীরা জানায়, জুলিয়া নামে কোনো যাত্রীই নাকি ছিল না। তবে কি কাইল সত্যি উন্মাদ হয়ে গেছে, নাকি সে এক গভীর ষড়যন্ত্রের শিকার? উত্তর খুঁজতেই উন্মোচিত হবে ভয়ঙ্কর এক সত্য।








