

Flicka (2006)
ক্যাটি ম্যাকলাফলিনের স্বপ্ন তার পরিবারের পার্বত্য অঞ্চলের ঘোড়ার খামারে কাজ করা, যদিও তার বাবা চান সে বোর্ডিং স্কুলের পড়াশোনা শেষ করুক। খামারের কাছের পাহাড়েই ক্যাটি খুঁজে পায় একটি বুনো ঘোড়া। জেদী ষোড়শী তখন মনস্থির করে মুস্টাংটিকে বশ মানিয়ে বাবাকে প্রমাণ করবে, সে খামার চালানোর যোগ্য। কিন্তু অপ্রত্যাশিত দুর্যোগ নেমে এলে, পরিবারের ভালোবাসা আর সাহসই পারে নতুন করে আশার আলো জ্বালাতে। এই কঠিন সময়ে, পরিবার কীভাবে নিজেদের সামলে নেয়, সেটাই দেখার বিষয়।








