

Fast & Furious 6 (2013)
রিও-র দুর্ধর্ষ ডাকাতির পর ডমিনিক টোরেটো ও তার দলের খ্যাতি বিশ্বজুড়ে ছড়িয়ে পরে। আপাতদৃষ্টিতে তারা স্বাভাবিক জীবন শুরু করেছে। ডমিনিক এলেনার সাথে, মিয়া ব্রায়ান ও তাদের সন্তান জ্যাককে নিয়ে সুখে সংসার করছে। রোমান ও তেজ বিলাসবহুল জীবন যাপন করছে। কিন্তু এই শান্তির আড়ালে, কূটনৈতিক নিরাপত্তা সংস্থার এজেন্ট লুক হবস এক ভয়ংকর আন্তর্জাতিক অপরাধী চক্রের সন্ধান পায়, যার নেতৃত্বে রয়েছে ব্রিটিশ স্পেশাল ফোর্সের প্রাক্তন সৈনিক ওয়েন শ। এই পরিস্থিতি টোরেটো এবং তার দলকে ফের এক বিপজ্জনক মিশনে নামতে বাধ্য করবে।








