

Extraction (2020)
"Extraction" এক মাদকসম্রাট- অধ্যুষিত, বন্দুকবাজ আর চোরাকারবারীদের দুনিয়ায় এক অসহায় শিশুর মর্মান্তিক উপাখ্যান। অপহরণের শিকার হয়ে পৃথিবীর দুর্গমতম প্রান্তে নিক্ষিপ্ত হওয়া ভারতীয় ছেলেটির বাবাকে, পুত্র উদ্ধারের আশায় ভরসা করতে হয় টাইলার রেইক নামের এক নিঃস্ব মানুষের উপর। অতীত-ভারে জর্জরিত টাইলার, ছেলেটিকে বাঁচাতে গিয়ে নিজের সমস্ত দক্ষতা উজাড় করে দেয়, যেন এটাই তার জীবনের শেষ বাজি।







