

Enemy (2013)
অ্যাডাম, একজন অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ইতিহাস পড়ান, আর দশজনের মতোই গতানুগতিক জীবন তার। একদিন এক বন্ধুর পরামর্শে একটি সিনেমা দেখে তিনি চমকে ওঠেন; পর্দায় অবিকল তার মতো দেখতে এক অভিনেতা। কৌতূহলী অ্যাডাম অভিনেতার খোঁজে নামে, জড়িয়ে পরে এক জটিল গোলকধাঁধায়। অ্যান্থনি নামের সেই অভিনেতাও তাদের এই অভাবনীয় সাদৃশ্যে বিস্মিত, আতঙ্কিত। স্বাভাবিক জীবনে ফিরতে তারা বাধ্য হয় এই রহস্যের কিনারা করতে।








