

Dragonfly (2002)
শিকাগো মেমোরিয়াল হাসপাতালের খ্যাতিমান চিকিৎসক ডাঃ জো ড্যারো স্ত্রীর অকালমৃত্যুতে বিপর্যস্ত। ভেনেজুয়েলার ত্রাণ মিশনে গিয়ে এক দুর্ঘটনায় প্রাণ হারান এমিলি। স্ত্রীর স্মৃতি আঁকড়ে ধরে ক্রমশ ডুবে যেতে থাকেন জো। উড়ন্ত ড্রাগনফ্লাই যেন তাঁর জীবনের এক নতুন ইঙ্গিত। হাসপাতালের কিশোর রোগীরাও জানায়, এমিলি যেন তাঁর সঙ্গে যোগাযোগ করতে চাইছে। তাহলে কি মৃত্যুর পরেও কোনও অমোঘ বন্ধন অপেক্ষায় রয়েছে? উত্তর খুঁজতেই জো প্রবেশ করেন এক রহস্যময় জগতে।








