

Descendant (2022)
ডকুমেন্টারি নির্মাতা মার্গারেট ব্রাউন শিকড়ের টানে ফিরে আসেন নিজের শহর, মোবাইলে। উদ্দেশ্য, শেষ ক্রীতদাস জাহাজ ‘ক্লোটিল্ডা’ নিয়ে তথ্যচিত্র নির্মাণ। শতাব্দীর জল্পনা আর গোপনতার অবসান ঘটিয়ে ২০১৯ সালে জাহাজটি আবিষ্কৃত হয়, যা অবৈধভাবে আফ্রিকা থেকে আমেরিকায় মানুষ পাচার করত। এই আবিষ্কার যেন এক চাপা পড়া ইতিহাসের ঘুম ভাঙিয়ে দেয়।
