

Demonic (2015)
লুইজিয়ানার পরিত্যক্ত এক বাড়িতে ছয় জন কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার হলে, গোয়েন্দা মার্ক লুইস তদন্তের ভার পান। অলৌকিকভাবে বেঁচে যাওয়া জন নামের এক বালককে বাড়িতে খুঁজে পান লুইস। মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর এলিজাবেথ জনের কাছ থেকে ঘটনার বিবরণ জানতে চান। জনের বয়ানে ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে ছয় তরুণের উপর নেমে আসা ভয়ংকর অশুভ শক্তির বিভীষিকা, যা রাতের অন্ধকারকেও আরও গাঢ় করে তোলে।








