

Dark Tide (2012)
কেট ম্যাথেসন, এককালের দুর্ধর্ষ শার্ক ডাইভার, মর্মান্তিক দুর্ঘটনায় সঙ্গীকে হারানোর পর ডুবুরি জীবন থেকে সরে আসেন। প্রাক্তন প্রেমিক জেফ যখন রহস্যময় ধনী ব্যবসায়ী উইলিয়াম ব্র্যাডিকে নিয়ে আসে, কেট ফের চ্যালেঞ্জ নেয়। ব্র্যাডি হাঙরের ডেরায় ডুব দিতে চায়, কেটকে প্রয়োজন গাইড হিসেবে। অজানা বিপদের হাতছানি উপেক্ষা করে কেট রাজি হয়, কিন্তু নিয়তি তার জন্য অন্য কিছু লিখে রেখেছে।





