

Chronicle (2012)
২০১২: তিন অভিন্ন হৃদয় বন্ধু, অপ্রত্যাশিতভাবে খুঁজে পায় এক ভূগর্ভস্থ গহ্বর। কৌতূহলী মনে প্রবেশ করে তারা, সম্মুখীন হয় অলৌকিক ঘটনার, লাভ করে অসীম ক্ষমতা। প্রথমে নিছক মজা আর দুরন্তপনায় মত্ত থাকলেও, ধীরে ধীরে ক্ষমতার রাশ আলগা হয়ে যায় একজনের হাতে। উন্মত্তের মতো সে বিপন্ন করে তোলে জনজীবন। আর এই ভয়ঙ্কর পরিবর্তনের প্রতিটি মুহূর্ত ধরা পরে ক্যামেরার লেন্স-এ, উন্মোচিত হতে থাকে ক্ষমতার অন্ধকার দিক।








