

Chained (2012)
আট বছরের টিম ও তার মা সারাহ এক ট্যাক্সি ড্রাইভারের হাতে অপহৃত হয়, যার নাম বব। বব সারাহকে হত্যা করে টিমকে বন্দী করে রাখে, নাম দেয় র্যাবিট। বছরের পর বছর, বব র্যাবিটকে মানব শরীর ও আচরণ সম্পর্কে শিক্ষা দেয়। বয়ঃসন্ধিকালে র্যাবিটের সামনে আসে ভয়ানক এক ভবিষ্যৎ: ববের পদাঙ্ক অনুসরণ করে serial killer হওয়া, অথবা শেষবারের মতো মুক্তির স্বাদ খোঁজা। নিয়তি কোন পথে চালিত করবে র্যাবিটকে, সেটাই দেখার বিষয়।








