

Bumblebee (2018)
১৯৮০-র দশকে একা হয়ে পড়া বাম্বলবি তখনো নবীন। দিশাহীন, আশ্রয়হীন এই হলুদ অটোবট ১৯৮৭ সালে ক্যালিফোর্নিয়ার এক শান্ত উপকূলীয় শহরে আশ্রয় নেয়। প্রায় আঠারো ছুঁই ছুঁই চার্লি (হেইলি স্টেইনফেল্ড) একদিন ভগ্নপ্রায় বাম্বলবিকে খুঁজে পায়। বাতিল ভেবে মেরামত করতে গিয়েই সে জানতে পারে, এই গাড়ি সাধারণ নয়। বন্ধুত্বের বাঁধনে বাঁধা পড়ে চার্লি, বাম্বলবিকে ডেসেপ্টিকনদের হাত থেকে বাঁচাতে এক শ্বাসরুদ্ধকর অভিযানে নামে।








