

Breakdown (1997)
জেফ (কার্ট রাসেল) ভেবেছিল জীবনের সব জঞ্জাল পিছনে ফেলে স্ত্রী অ্যামিকে (ক্যাথলিন কুইনলান) নিয়ে বোস্টন থেকে সান দিয়েগো রওনা দিয়েছে, এক নতুন শুরুর আশায়। কিন্তু দক্ষিণ-পশ্চিমের রুক্ষ, নির্দয় প্রান্তরে তাদের গাড়ী বিকল হয়ে যায়। জনমানবহীন সেই অঞ্চলে হঠাৎ এক ট্রাকের আগমন যেন এক রহস্যময় ঘটনার সূত্রপাত করে, যেখানে জেফ ও অ্যামির জীবন অপ্রত্যাশিত মোড় নেয়।








