

Blitz (2011)
এলিয়ট লেস্টারের পরিচালনায় ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত "ব্লিৎজ" অ্যাকশন, থ্রিলার ও রহস্যে মোড়া একটি টানটান ছবি। জেসন স্ট্যাথামের বলিষ্ঠ অভিনয় এবং নাথান পার্কারের চিত্রনাট্য ছবিটিকে দিয়েছে অন্য মাত্রা। পুলিশ বিদ্বেষী এক দুর্ধর্ষ খুনী 'ব্লিৎজ'-কে ধরার মিশনে নামে টম ব্রান্ট, একজন কঠোর পুলিশ অফিসার। ধীরে ধীরে ব্রান্ট জানতে পারে, সে নিজেও খুনীর নিশানায় রয়েছে, এবং জড়িয়ে পরে এক জটিল পরিস্থিতিতে। এই বিপজ্জনক পরিস্থিতিতে, সে তার এক মাদকাসক্ত বন্ধুকেও সাহায্য করতে বদ্ধপরিকর।








